বসুন্ধরা রিভারভিউ থেকে ১৪ শিবির নেতাকর্মী গ্রেপ্তার 

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম

কোটাবিরোধী আন্দোলনে ঢুকে ব্যাপক নাশকতা ও তাণ্ডবে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ। 

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও শিবিরের প্রতিদিনের কাজের পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

ছাত্রদের আন্দোলনে ঢুকে কখন, কীভাবে হামলা করতে হবে- শিবির নেতাকর্মীদের মোবাইল ফোনে থাকা এমন ভয়েস ক্লিপ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ওসি মামুন। 

তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে পদ্মাসেতু পর্যন্ত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কোন স্থাপনায় কীভাবে হামলা করতে হবে সেই প্রস্তুতিও নিয়েছিলো শিবিরের এই গ্রুপ। 

আরবি
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন ও গুমের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আরও সাত নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর