নথিসহ সাবেক অ্যাটর্নি জেনারেলের ড্রাইভার আটক

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

ওষুধের গাড়ি পার হচ্ছিলো রাজধানীর সায়েন্সল্যাব মোড়। রাজধানীর অন্য জায়গাগুলোর মতো সেখানেও ট্রাফিক নিয়ন্ত্রনে ছিলেন শিক্ষার্থীরা। সন্দেহ হলে ওই ওষুধের গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা।

চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করেন। তবে, দরজা খুলতেই দেখা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ছবিসহ ওষুধের গাড়িতে করে নেওয়া হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি।

যদিও ওই চালকের দাবি, বাসা বদলানোর জন্য এসব নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে, ওষুধের গাড়িতে মালামাল কেন- এমন প্রশ্নে সন্তোষজনক উত্তর পাননি শিক্ষার্থীরা।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার বিকেলের দিকে ঘটে এই ঘটনা। শিক্ষার্থীরা জানান, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। ট্রাফিকিংয়ের কাজ করছিলেন। সন্দেহ হলে তারা গাড়ি খুলতে বলেন। তখন গাড়ির চালক জানান, ভেতরে ওষুধ আছে, কাপড় আছে। এ সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে দরজা খুলে দেখাতে বলেন। কিন্তু তিনি দরজা না খুলে তাড়াহুড়ো শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি দরজা খোলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিসহ নানা কাগজপত্র পাওয়া যায়।

অপর এক শিক্ষার্থী জানান, গাড়ির চালকের লাইসেন্সও ছিলো না। এরপর সন্দেহ হয় তাদের। তারপর গণমাধ্যম সেখানে গেলে তারা লাইভে থেকে গাড়ির ভেতরে কী ছিল তা খুলে দেখান। সেখানে বেরিয়ে আসে নানা সরকারি নথি।

শিক্ষার্থীরা আরও জানান, তারা যখন নথিপত্র দেখে বুঝতে পারেন, এসব সাবেক অ্যাটর্নি জেনারেলের। তখন তারা সেনবাহিনীকে খবর দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একজন শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ছিলো ওই ওষুধের গাড়িতে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বুধবার ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন।

কেএসএইচ
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রুমমেটকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজধানীর গুলশানের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পাঁচ যুবক।  
শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর