শেরে বাংলা নগর এলাকায় দালাল চক্রের ১৫ সদস্য আটক

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ধারাবাহিক অভিযানে চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, আটক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দেশের দূরদূরান্ত থেকে আসা রোগীর স্বজনদের জিম্মি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। তাদের দাবি, দালাল চক্রের এই সিন্ডিকেট এতোটাই বেপরোয়া যে, বিভিন্ন সময় একই অপরাধে সাজা ভোগ করে আবারও একই পেশায় ফিরে এসেছে।

র‍্যাব-২’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, এ ধরনের ঘটনা বন্ধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানো না গেলে দালালের দৌরাত্ম্য বন্ধ করা যাবে না।

আর হাসপাতালে চিকিৎসকদের রুমের বাইরে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন র‌্যাব-২ এর সিও খালিদুল হাওলাদার।

একাত্তর/আরএ
ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রুমমেটকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজধানীর গুলশানের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পাঁচ যুবক।  
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ চার জনকে আটক করেছে র‍্যাব।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর