হত্যা, হামলা, মন্দির ভাঙার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

সারাদেশে হত্যা, হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। 

শুক্রবার বিকেলে বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারও মানুষ।

সম্প্রতি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা। এসময় হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচার, নির্যাতন বন্ধ করতে দ্রুত সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।  

বলেন, বরাবরের মতোই সরকার পরিবর্তনের পরই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে হামলা বন্ধ করতে আহবান জানানো হলেও তা বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছেনা।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এক খোলা চিঠিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটির নেতারা বলেন, পাঁচ আগস্ট থেকে ৫২টি জেলা জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংসের মুখে পড়েছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ: সংখ্যালঘু অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি’।

চিঠিতে সংগঠনের সভাপতি নির্মল রোজারিও বলেন, জনগণের অভ্যুত্থানের সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং কষ্ট পেয়েছেন তাদের আমরা গভীরভাবে স্মরণ করি। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

ছাত্রদের আত্মত্যাগ ও সংগ্রামে উদ্দীপ্ত জাগরণের চেতনা যেন কখনও নিভে না যায় এবং মুক্তিযুদ্ধ যেন পথ হারায় না।

একাত্তর/এসি
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ।
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর