১৩ বছর আগের সেই ঘটনায় হারুন-বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম

ঢাকা মহানগর পুলিশের আলোচিত দুই কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ১৩ বছর আগে সংসদের ন্যাম ভবনের সামনে হামলার ঘটনায় এই মামলা করা হয়।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এই মামলা করেন। বিকেলে সাবেক চিফ হুইপ ফারুকের মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে শেরে বাংলা নগর থানায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হন এই বিএনপি নেতা। মামলাটি গ্রহণ করেন শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।

মামলায় ফারুক অভিযোগ করেছেন, ২০১১ সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে আসলে ফারুকসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের ওপর হামলা করেন তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশীদ ও সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

সোমবার মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের পক্ষ থেকে ২০১১ সালে দুই দিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চালাকালীন আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশে রওনা দিচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লবসহ তার অধীনস্থ সকল কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের একপর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠি আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান তখন এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরে ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমরা আদালতে মামলা করলে তার তদন্ত হয়ে তিন দিনের মধ্যে বাতিল করে দেয়। এবং তখন পুলিশ বাদি হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়, সেই মামলায় আজও পর্যন্ত হাজিরা দিতে হচ্ছে।

তিনি বলেন, আজকে সুযোগ হয়েছে ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সময়ে আমার ওপর ঘটে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় সুবিচার পাবো।

২০১১ সালের ৬ জুলাই সকালে ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে জড়ো হন। ভোরবেলা তারা হেঁটে সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছান। পরে ফার্মগেট থেকে তারা আবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিরে যান। এ সময় হঠাৎ একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পরে তৎকালীন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ডিসি ইমাম হোসেন, হারুন ও বিপ্লব কুমার সরকার সংসদ সদস্যদের সামনে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশের সঙ্গে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ ফারুকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ জয়নুল আবদিন ফারুকের দিকে তেড়ে যায়। আরও কয়েকজন পুলিশ তার দিকে এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পুলিশের কয়েকজন সদস্য তাকে লাথি মারেন এবং ধরে টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।

ফারুকের মাথায় রক্ত দেখে নারী সংসদ সদস্যরা তাকে নিয়ে ন্যাম ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে ফারুক আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড় দেন। পুলিশও পিছু নিয়ে আবার সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। পুলিশ ফারুককে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।

এরপর ফারুককে উদ্ধার করে নারী এমপি আসিফা আশরাফী পাপিয়ার ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। কয়েক ঘণ্টা পর সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

কেএসএইচ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সাত সদস্যের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
ঢাকায় পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। 
আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা এবং সাবেক গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
স্পেনের সেই বিখ্যাত পাসিং কারোসেল বা টিকিটাকা পাসিংয়ের চক্রে কীভাবে আর্জেন্টিনাকে পিষে ফেলা যায়, তা হুলেন লোপেতেগির চেয়ে ভালো আর কে জানেন! তবে, স্পেনের এই সাবেক বস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর