পুনরায় মেট্রোরেল চালুর তারিখ ঘোষণা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরে বন্ধ হয়ে যাওয়া রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী রোববার থেকে দ্রুতগতির এ গণপরিবহন সেবা আবার চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার তথ্য কর্মকর্তা নোবেল দেন। 

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন। আগামী রবিবার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে সোমবার সাতদিনের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করার চেষ্টা করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, দ্রুততম সময়ে মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু চেষ্টা করা হবে।

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে সেটা হয়নি। মূলত কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চালু করা যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়। 

এর আগে গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তার কারণে মেট্রোরেল বন্ধ রাখা হয়।

১৯ জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে।  ক্ষতিগ্রস্ত ওই দুটি স্টেশন আপাতত বন্ধ রেখে মেট্রো চালানো হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরবি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর