নিউমার্কেটে ব্যবসায়ী হত্যা: মামলার আসামি হাসিনা-কাদের-আরাফাত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫)। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়েছে।

২১ আগস্ট নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। যেখানে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমানসহ নাম উল্লেখ করা হয়েছে ১৩০ জনের। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট এক নম্বর গেটের সামনে আসামিগণের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করলে ৭-৮ জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাতাড়ি গুলিতে তিনি মাথার পেছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। 

এজহারে আরও বলা হয়, আহতবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ২১ জুলাই হাসপাতালে ভগ্নিপতি ওয়াদুদের লাশ সনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে। 

মামলার বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আমরা মামলার তদন্ত করছি। 

এআর
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। 
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর