কারাগার থেকে বেরিয়ে এলেন সেই সুইডেন আসলাম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

রাজধানীর ঢাকার অপরাধ জগতের এক সময়ের ত্রাস ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম মুক্তি পেয়েছেন। 

মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হয়ে যান বলে নিশ্চিত করেছেন জেলার লুৎফর রহমান।

প্রায় ২০ বছর কারাবাসে ছিলেন সুইডেন আসলাম। ২০০৫ সালের ৩১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। এরপর তাকে দেশের বিভিন্ন কারাগারে রাখা হয়।

কাশিমপুর কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, ২০১৪ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেওয়া হয়। 

সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার। বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়, যার ৯টিই হত্যা মামলা। 

এক সময় ঢাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন সুইডেন আসলাম। রাজধানীর আন্ডারওয়ার্ল্ড জগতের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন তিনি। পালিয়ে কিছুদিনের সুইডেন চলে যান। সেখান থেকে ফেরার পর তার নামের আগে সুইডেন বসে।  

তার বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। গালিব খুন হন ১৯৯৭ সালের ২৩ মার্চ। বর্তমানে মামলাটি বিচারাধীন। 

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে অপরাধ জগতের ২৩ শীর্ষ সন্ত্রাসীর প্রকাশ করে। সেই তালিকায় সুইডেন আসলামও ছিলেন। 

সুইডেন আসলামের চাঞ্চল্যকর অপরাধের ঘটনা প্রথম সামনে আসে ১৯৮৬ সালে। ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এরপর থেকে একের পর এক খুন ও অপরাধের ঘটনায় নাম আসতে থাকে সুইডেন আসলামের। 

আরবি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর