সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ এএম

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার রাতে তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদাবর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান সাংবাদিকদের জানিয়েছেন, ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে। 

আদাবর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পর র‌্যাব থানায় হস্তান্তর করেছে।

একটি সূত্র জানিয়েছে, গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একাত্তর/এসি
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর