ঢাকা কলেজের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মো. সিয়াম (১০) ময়মনসিংহয়ের গফরগাঁও উপজেলার পাঁচলি গ্রামের জুতা ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। সে পল্টনের ওই মাদ্রাসাতেই থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সিয়াম ছিলো দ্বিতীয়।

কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মাদ্রাসা বন্ধ থাকায় ঢাকা কলেজের মাঠে খেলতে আসে আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। খেলা শেষে দুপুর বারোটার পরে পুকুরে গোসল করতে নামে তারা। এ সময় হেফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা চেষ্টা করেও তাকে আর উদ্ধার করতে পারেনি। 

পরে ঢাকা কলেজের ছাত্রদের সহায়তায় সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ট্রিপল নাইনে (৯৯৯) খবর পেয়ে ঢাকা কলেজের পুকুর এলাকায় যাই, সেখানে যাওয়ার আগেই শিক্ষার্থীরা ওই শিশুটিকে পানি থেকে উঠিয়ে ফেলে। পরে আমাদের গাড়িতে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে খবর পাই সিয়াম পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করা এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বিত ও টেকসই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।  
ঢাকা কলেজের সঙ্গে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর