সাবেক রেলমন্ত্রীকে সকালে রিমান্ডে পাঠানোর আদেশ বিকেলে স্থগিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দেয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

শিক্ষার্থী ইমরান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম মিয়া তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নুরুল ইসলামের পক্ষে ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালতকে তিনি জানান, নুরুল ইসলাম ৬ নম্বর আসামি। ইতোমধ্যে অন্য তিনজন আগাম জামিন পেয়েছেন। তার বিষয়ে শুনানির আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

পরে বিকেলে নুরুল ইসলাম সুজনের আরেক আইনজীবী মনিরুজ্জামান রানা রিমান্ড স্থগিত চেয়ে শুনানি করেন। শুনানিতে আদালতকে তিনি বলেন, সকালে যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী ইমরান হাসান হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা সকালে রিমান্ড শুনানিতে বলেছিলাম, এই মামলায় হাইকোর্টে গত ১৫ সেপ্টেম্বর তার আগাম জামিনের আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। তখন বিচারক বলেন, আপনারা সকালে এ বিষয়ে কোনো কাগজপত্র দাখিল করেননি। উত্তরে এ আইনজীবী বলেন, মৌখিকভাবে বলা হয়েছে। আজ আগাম জামিন বিষয়ে শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য তারিখ ধার্য রাখা হয়েছে। আমরা রিমান্ড স্থগিতের আবেদন জানাচ্ছি।

এরপর রাষ্ট্রপক্ষ থেকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় নুরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার।

উভয়পক্ষের শুনানি শেষে ইমরান হাসান হত্যা মামলায় ইসলাম সুজনকে দেয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন আদালতকে সুজন বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগে কখনোই কোনো ক্রিমিনাল বা রাজনৈতিক মামলা হয়নি। আমি ঢাকায়ও ছিলাম না। আমার সংসদীয় আসন এলাকায়ও একটি মামলা হয়নি। আমি অসুস্থ। হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে।’

 
 
এর আগে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল তাকে গ্রেফতার করে। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
  

এআর
যাত্রাবাড়ী থানাধীন এলাকায় গুলি করে রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর