যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শিক্ষার্থী সাকিব হাসান নিহতের ঘটনায় গ্রেপ্তার সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার  সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর টেকনাফ থানা পুলিশ যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোডে গত ১৮ জুলাই বিকালে গুলিতে ও মারপিটে মারা যান সাকিব হাসান। এ ঘটনায় তার স্বজন আবু বক্কর ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

এআর
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক রিকশাচালক ও ওই রিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর