সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই পুলিশ রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পিএম

সাইবার নিরাপত্তা আইনের মামলায় দুই পুলিশ সদস্যকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। 

এই দুই পুলিশ হলেন- কনস্টেবল সোয়েবুর রহমান ও নায়েক সজিব সরকার।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী দুই পুলিশ সদস্যকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান দুই দিন মঞ্জুর করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, তারা দুজনেই ভুয়া আইডি খুলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়া দরকার।

তবে রিমান্ড আবেদন শুনানির সময় নিজেরা কোনো দোষ করেননি বলে দাবি করেছেন অভিযুক্তরা। 

গত ১৬ সেপ্টেম্বর সোয়েবুর রহমানকে যশোর পুলিশ লাইনস থেকে এবং সজিব সরকারকে ঢাকার রাজারবাগ থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাদের বিরুদ্ধে মামলা করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম অমিত হাসান মাহমুদ। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর