সাবেক ভূমিমন্ত্রীর পক্ষে লড়েননি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

ছাগলকাণ্ডের ঘটনায় উঠে আসা আলোচিত নাম মতিউরের ভাইয়ের একটি মামলা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের একটি মামলার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেছেন বলে দেশের বিভিন্ন টিভি চ্যানেল/অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলছেন এ আইনজীবী।   

এসব মামলার পক্ষে শুনানি করেননি বা এরকম কোনো ঘটনা ঘটেনি বলে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিবৃতিতে তিনি বলেন, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন টিভি চ্যানেল/অনলাইন পোর্টাল কর্তৃক প্রচারিত ও প্রকাশিত সংবাদ সূত্র ধরে জানতে পারি যে, ছাগলকাণ্ডের ঘটনায় উঠে আসা আলোচিত নাম মতিউরের ভাইয়ের একটি মামলা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পক্ষে একটি মামলা হাইকোর্টে আমি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেছি মর্মে একটি সংবাদ প্রচার ও প্রকাশ হচ্ছে, যা অসত্য ও বিভ্রান্তিকর। 

আমি উপরোক্ত ২ জনের পক্ষে কোনো মামলা পরিচালনা করি নাই এবং উপরোক্ত ২ ব্যক্তি আমার সাথে মামলা পরিচালনা করার জন্য কখনো কোনো যোগাযোগও করে নাই।

সুতরাং এই অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে প্রচার ও প্রকাশ করা উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো একটি চক্রের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমি উক্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যেসব গণমাধ্যম উক্তরূপ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন তা অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য এবং টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল থেকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর