মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ এএম

মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে মাঝে পড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সন্ধ্যায় বেড়িবাঁধের বুদ্ধিজীবী কবরস্থানের কাছে সাদেক খান কাঁচামালের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাসির বিশ্বাস (২৯) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রামের মো. শাহ আলম বিশ্বাসের ছেলে। তিনি রায়েরবাজারের বারৈইখালী এলাকায় পরিবারের সাথে থাকতেন।

নিহতের সাথে থাকা প্রত্যক্ষদর্শী শাওন জানান, তার মোবাইল সার্ভিসিংয়ের (দোকান) ব্যবসা আছে। শুক্রবার সন্ধ্যায় তিনি ফেরার পথে তার মোটরসাইকেলে নাসিরকে নিয়ে এ পথ দিয়ে যাচ্ছিলেন। এসময় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিলো। হুট করেই কয়েকজন এসে নাসিরকে কোপানো শুরু করে। পরে তিনি প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।

শাওন জানান, আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান, তার ভাই নাসির দিনমজুর ছিলেন। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তারা সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর