রাজধানীতে চাঁদার জন্য হুমকি, ‘কারেন্ট জসিম’ গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ করা একটি কোম্পানিতে চাঁদাবাজির অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিম নামের এক জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা-পুলিশ।

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ারের (আইডিপি) প্রকল্প পরিচালক। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধের পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিম সহযোগীদের নিয়ে আইডিপির তেজগাঁয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে যান। পরে বিদ্যুতের লাইন চালানোর জন্য প্রতিষ্ঠানটি থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে দাবি করা চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত-কর্মচারীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকিও দেন জসিম। ওই ঘটনায় মোহাম্মদ আবু মুছার অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা রুজু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমের বিরুদ্ধে আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর