ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক অনি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশাদ আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক বার্তায় র‌্যাব জানায়, গত চার আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলির ঘটনার ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। 

র‌্যাব জানায়, অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

একাত্তর/এসি
রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে হাতেনাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- সিয়াম সরকার (২২)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখি আক্তারকে আটক করেছেন শিক্ষার্থীরা। 
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো....
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর