বিমানবন্দরে নেমেই আটক সুলতান মনসুর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ এএম

কানাডা থেকে দেশে ফিরে বিমানবন্দরে নামার পর আটক করা হয়েছে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে। পরে তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।

ডিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে ডিবিতে নেয়া হয়েছে। তাকে আটক না গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেয়া হবে।

আশির দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন।

আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা।

মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৯ হাজার ৭শত ৪২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

একাত্তর/আরএ
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জুলাই-আগস্টের গণহত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর