আত্মসমর্পণ করলেন শফিক রেহমান 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

এরপর মামলার আপিল দায়েরের জন্য নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার রিকলের আবেদন করেন প্রবীণ এ সাংবাদিক। আদালত তার আবেদন মঞ্জুর করেন।

শফিক রেহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। আমরা খুব দ্রুত আপিল ফাইল করবো।

এর আগে শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূইয়াঁ ওরফে মিল্টন ভূইয়াঁর সাজাও এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৫ সালের তিন আগস্ট পল্টন থানায় মামলা করে পুলিশ। এরপর ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয় যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে। পাঁচ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।

একই মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট শফিক রেহমান এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের পৃথক দুই ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অন্য তিনজন হলেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূইয়াঁ।

সাজা মাথায় নিয়েই ছয় বছর পর যুক্তরাজ্য থেকে গত ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। এরপর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হতে হয় তাকে। 

আর একই মামলায় সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও সাড়ে পাঁচ বছর নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার দেশে ফেরেন। রোববার আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর