চাকরিতে প্রবেশের বয়স ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে।

সোমবার, রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা সকালে শাহবাগে অবস্থানের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টায় তারা এখানে পৌঁছায়।

সেখানে পৌঁছার পর মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানের সড়কে বসে পড়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে, সকাল দশটার পর থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন দুই হাজারের বেশি আন্দোলনকারী।

এ সময় তারা ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’ -ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নেন।

বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। গত ২৫ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে।

এআরএস
বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন তারা।  তবে শাহবাগ মোড়ের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে পুলিশ।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। 
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। 
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর