সচিবালয়ে দুই ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১৭ পিএম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। 

সোমবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। 

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম বলেন, দুপুর ১টা পর্যন্ত কর্মচারীদের কর্মবিরতি চলবে। এরপর আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো।

এসময় যে সরকারি কর্মকর্তারা এই অধ্যাদেশ তৈরিতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। 

এছাড়া চলতি মাসে অধ‍্যাদেশটি পুনর্বিবেচনায় সরকার একটি কমিটি গঠন করলেও কমিটির কার্যক্রম সম্পর্কে আপডেট না দেয়ায় সমালোচনা করেন আন্দোলনকারীরা।

এর আগে ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন হয়।

এরপর থেকে এই অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যায়িত করে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই ২৫ মে সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে সরকার।  

আরবিএস
সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়ে। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরাই।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর