গুলশান থানায় শেখ হাসিনাসহ ১১৩ জনের নামে হত্যা চেষ্টা মামলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম

বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বালুর ট্রাক দিয়ে বাধা এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

এ বিষয়ে অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে দীর্ঘদিন বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিলো। এবং তাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো।

একাত্তর/আরএ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর