তলিয়ে গেছে মুগদার বেশিরভাগ সড়ক, সংস্কারের আশ্বাস

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫০ পিএম

পানিতে তলিয়ে গেছে মুগদা পাড়ার প্রায় সবগুলো সড়ক। মুগদা জেনারেল হাসপাতাল ও মাতৃ সদন আইডিয়াল স্কুলের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলো চলাচলের অযোগ্য। রাস্তা ব্যবহারকারী শিক্ষার্থী,চাকরিজীবী কিংবা রোগীদের ভোগান্তি এখানে প্রতিদিনের। এই দুর্ভোগ চলছে গত এক বছর ধরে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি দক্ষিণ সিটি কর্পোরেশন।

অবিশ্বাস্য হলেও সত্যি এটি কোনো ডোবা নয়। বরং দক্ষিণ সিটির আওতাধীন একটি সড়ক। সড়কটি মুগদা এলাকার। এই পথে যারা প্রতিদিন চলাফেরা করতে বাধ্য হন; তারা জানেন কতোটা ভোগান্তির পর পথটুকু পাড়ি দিতে হয়।

মুগদা হাসপাতালের সামনে চিত্রও একই। এই রাস্তা ব্যবহার করে রোজ হাসপাতালে আসেন অসংখ্য রোগী। আতঙ্ক নিয়ে রাস্তাটুকু পাড়ি দিতে হয় সঙ্কটে পড়া রোগীদের। জমে থাকা পানি আর পানির নিচে মরণ ফাদের মতো বড় বড় গর্ত ডেকে আনে নিত্য নতুন বিপদ।

মুগদাপাড়া হাসপাতালের পাশাপাশি প্রসুতি মায়েদের জন্য আছে মাতৃ সদন। এক সময় হাসপাতালটির বেশ সুনাম ছিলো। কিন্তু এখন সড়কের ভোগান্তিতে পড়তে হয় এখানে সেবা নিতে আসা রোগীদেরও।আছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। রোজই দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও কর্মজীবীদের।

দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা প্রধান নির্বাহী মিজানুর রহমান বলছেন, বর্ষা শেষে জলাজট নিরসন আর রাস্তা সংস্কারের কাজ শুরু করবে সিটি কর্পোরেশন।

খানাখন্দে ভরা এই  সড়ক আর জলোজটের অভিশাপ থেকে মুক্তি চান মুগদার মানুষ।

একাত্তর/আরএ
রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি।
রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোটা বিশ্বের লাখো কোটি মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম পানি হচ্ছে জমজম কূপের পানি। কাবাঘরের কাছে হাজরে আসওয়াদের পূর্ব-দক্ষিণ কোণে আছে জমজম কূপ।
রাজধানীর মুগদায় ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রী ডিভোর্সের হুমকি দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর