সিটি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ দাবি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় তাদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বিধি-বহির্ভূতভাবে কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য কলেজকে ব্যবহার করছেন। সেজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যথাযথ সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাছাড়া অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা কিংবা কোনো ধরনের কার্যক্রমে অংশ নিবেন না তারা।

এদিকে, সিটি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

একাত্তর/আরএ
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
গেলো বছর পাঁচ আগস্টের পর রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার বেলা সাড়ে...
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর