হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম

রাজধানীর হাজারীবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

বুধবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয় (৩১)। মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিন বারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আরো অনেক ছাত্র-জনতার সাথে সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন শিক্ষার্থী আবদুল মোতালিব। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলি করলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় শেখ মুহা. মাছুম বিল্লাহ নামের এক ব্যক্তি একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল মোতালিব হত্যার সাথে জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহবুব হোসেন সঞ্জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আক্রমণকারী অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর