চিকিৎসা ও আশ্রয়ের জন্য কিডনি বিক্রির বিজ্ঞাপন!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

বিষের বোতল ব্যাগে নিয়ে রাজধানী ঢাকার পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অসহায় এক মা ও তার অসুস্থ ছেলে। তাদের জীবনের হৃদয়বিদারক গল্প হার মানাবে যে কোনো সিনেমাকেও। গত ২০ দিন ধরে খেয়ে না খেয়ে এক কাপড়ে ঢাকার রাস্তায় ঘুরছেন মা ও ছেলে।

মা-ছেলের ব্যয়বহুল চিকিৎসা আর ছোট্ট একটু আশ্রয়ের আশায় তারা দিয়েছেন কিডনি বিক্রি করে দেয়ার বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের সূত্রেই মা ছেলের খোঁজ পায় একাত্তর। 

কারওয়ান বাজার মেট্রোরেলের দেয়ালে লাগানো কিডনি বিক্রির বিজ্ঞাপন অনেকেরই নজর কেড়েছে। সেই বিজ্ঞাপনে দেয়া যাচ্ছে, কেউ একজন ফোন নম্বর দিয়ে রীতিমতো দুটি কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। 

কিন্তু কেন? সত্যিই কি এভাবে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয়? নাকি এর পেছনে কোন রহস্য রয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে একাত্তরের এই প্রতিবেদক ক্রেতা সেজে যোগাযোগ করে সেই নম্বরে। 

এক নারী কণ্ঠ নিজের পরিচয় দেন শেলি খানম নামে। তিনি জানান, দুটি কিডনি বিক্রি হবে। একটি তার আর অন্যটি ছেলের। দাম চাইলেন তিন কোটি টাকা। এবার তার সাথে সরাসরি কথা কলা আগ্রহ দেখায় একাত্তর।

কথা মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে কিডনির ক্রেতা সেজে শেলি খানমের মুখোমুখি হয় এই প্রতিবেদক। কেন তিনি নিজের আর আদরের সন্তানের কিডনি বিক্রি করতে চান? 

কেনই বা তার এতোটা টাকা প্রয়োজন? এমন প্রশ্নে মুখ খুললের শেলি খানম। বেরিয়ে এলো এক মায়ের এক নীবর যুদ্ধের গল্প। যে যুদ্ধ তার একমাত্র সঙ্গী অসুস্থ ছেলে সাইফুল। 

একমাত্র ছেলে সাইফুলকে নিয়ে গেলো ২০ দিন ধরে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছেন মা শেলি। সঙ্গে রেখেছেন একটি বিষের বোতল। এই যুদ্ধে হেরে গেলে মা-ছেলে একসাথে আত্মাহুতি দেবেন বলে ঠিক করেছেন। 

এক কাপড়েই কেটে গেছে মা ছেলের ২০ দিন। মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। সামান্য আর্থিক সহায়তা মিলেছে। কিন্তু জীবন বাঁচানোর স্থায়ী কোন সংস্থান মেলেনি।  

অথচ ৩০ বছরের দাম্পত্য জীবনে তার ছিলো গোছানো সংসার। বিপত্তির শুরু এক বছর আগে স্বামীর দ্বিতীয় বিয়ে। এরপর স্বামীর ঘরে আর ঠাই হয়নি। ঢাকায় এসে আশ্রয় নেন মেয়ের বাসায়। 

৯ মাস মেয়ের আশ্রয়ে ছিলেন। মেয়ের সংসারের স্বার্থে সেখান থেকেও বিদায় নিতে হয়। এবার যান ভাতিজির বাসায়। কয়েকদিন পর সেই আশ্রয়টাও বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ঢাকার রাস্তায় ঘুরছেন মা ছেলে। 

দিনে এখানে সেখানে ঘুরে বেড়ান মা-ছেলে। আর, রাতে শাহবাগের সাবেক পিজি হাসপাতালের বারান্দায়। অসুস্থ ছেলের নাকে অপারেশন দরকার। তাও নাকি দেশে সম্ভব নয়। 

নিজের অসুস্থতা, ছেলের নাকের ব্যয়বহুল চিকিৎসা, শেষ বয়সে একটা নিশ্চিত আশ্রয়। সব মিলে কোন উপায় না পেয়েই কিডনি বিক্রির চিন্তা। যদিও দেশের আইনে এভাবে কিডনি বিক্রি করা বেআইনি।

 কিন্তু কি করছেন শেলি খানম? কোথায় যাবেন অসুস্থ ছেলেকে নিয়ে? এই প্রশ্নের কোন উত্তর মেলেনা। 

 

একাত্তর/এসি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর