মার্কিন দূতাবাস থেকে বাসা ফিরলেন খালেদা জিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিসা প্রক্রিয়ার কাজ শেষে মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরেছেন। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে আমেরিকার দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি গুলশানের বাসায় ফেরেন।

মার্কিন দূতাবাসে যাওয়ার পর সেখানে খালেদা জিয়া ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেন। এছাড়া ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য দেখা করেন বিএনপি নেত্রী। পরে বিকেলের দিকে তিনি বাসভবনে পৌঁছান। 

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সঙ্গে ছিলেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। পরে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা জার্মানি যেতে পারেন বলে শোনা যাচ্ছে। 

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

৭৯ বয়সী সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিক্সসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা হলেও তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লানারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে চিকিৎসকরা জানান।

একাত্তর/এসি
রাজধানী ঢাকার শনিবারের সকালটা ছিল বিষণ্ণ ধূসর। ঘন কুয়াশার চাদরে ঢাকা জিয়া উদ্যান যেন নিজেই এক নীরব শোকের আবরণে আবৃত।
লাখো মানুষের শোক আর শ্রদ্ধায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শেষ হয়েছে।
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। নিথর দেহে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানী আজ যেন কান্নার নগরীতে পরিণত হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর