রাতের খাবার খেয়ে অসুস্থ মাদ্রাসা শিক্ষকসহ অর্ধশতাধিক ছাত্র হাসপাতালে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

রাজধানীর বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষক স্টাফসহ অর্ধশতাধিক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। 

শনিবার সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শিক্ষার্থী রাকিবুল ইসলাম হাইদারী বলেন, শুক্রবার মাদ্রাসায় বাইরে থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে আমরা শিক্ষার্থী, শিক্ষক, স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পরি।

এক শিক্ষক বলেন, মাদ্রাসায় মাঝেমধ্যে অনেকেই খবার দিয়ে থাকেন। শুক্রবার দুপুরে জনৈক ব্যক্তি গরুর বিরিয়ানি দিয়ে গিয়েছিলেন। এর আগে মাদ্রাসায় ছিলো মুরগির বিরিয়ানি। দুপুরে মুরগির বিরিয়ানি এবং রাতে বাইরে থেকে দেয়া গরুর বিরিয়ানি খেয়েছিলাম। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, অসুস্থদের ঢামেকে নিয়ে আসা হলে, তাদেরকে জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। 

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক জানান, খাবার খেয়ে ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হয়ে থাকতে পারে। এই জন্য তাদের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর