ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

রাজধানীর ফকিরাপুলের পারাবত আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. হাসানুজ্জামান চৌধুরী (৫২) চট্টগ্রামের আনোয়ারা থানার বৈরাগ গ্রামের মৃত আমিরুজ্জামান চৌধুরীর ছেলে।

ঘটনার দিন সকালে ব্যক্তিগত কাজে ঢাকায় এক আইনজীবীর সঙ্গে দেখা করতে আসেন তিনি।

মৃতের ভাগনে ওসমান গনি জানান, তার মামা একজন সাপ্লায়ার ও ফুড আইটেম ব্যবসায়ী ছিলেন।

মতিঝিল থানা উপ-পরিদর্শক এসআই মো. শাহাআলম হোটেল ম্যানেজারের বরাতে বলেন, নিহত হাসানুজ্জামান বুধবার সকাল সাড়ে দশটার দিকে পারাবত আবাসিক হোটেলের একটি রুমে ওঠেন। রাতে হোটেলের রুম বয় তার কোনো শব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ তার দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর