অভাবে পড়ালেখা ছেড়ে ফুটপাতে চা বিক্রি করছেন দিয়া

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

এখন আর নারীরা ঘরে বসে নেই। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চাকরি করছেন, বড় বড় প্রতিষ্ঠান ও দায়িত্ব সামলাচ্ছেন, আবার কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। আবার ব্যবসার প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও একা একা নিচ্ছেন।

তবে দিয়া বিশ্বাসের গল্পটা একটু অন্যরকম। রাজধানীর মিরপুরের দুইয়ে মন্দিরের পাশে থাকালেই চোখে পড়বে তার চায়ের দোকান। শখ করে কিংবা ক্যারিয়ার হিসাবে এই দোকান তিনি দেননি। অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে দিয়াকে। 

অথচ তার জীবন এমন হবার কথা ছিলো না। দু’চোখে স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে বড় কর্মকর্তা হবেন, দেশের সেবা করবেন। কিন্তু সেই এখন স্বপ্ন নিভে যেতে বসেছে। বৃদ্ধ বাবা, অসুস্থ মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে অনেকটা বাধ্য হয়েই ফুটপাতে চায়ের দোকান দিতে হয়েছে দিয়াকে। 

খুলনার দৌলতপুর উপজেলার কৃষক পরিবার জন্ম দিয়া বিশ্বাসের। এসএসসি ও এইচএসসিতে বেশ ভালো ফলাফল করে বিএসএস কোর্সে ভর্তি হোন দৌলতপুর দিবা-নিশি কলেজে। কোন মতে ভর্তি হতে পারলেও পরবর্তী আর কোন টিউশন ফি দেয়ার সক্ষম হয়নি কৃষক বাবা। 

বর্তমানে মিরপুর দুই নাম্বার মন্দিরের পাশের ফুটপাতে মামাতো বোনের সহযোগিতায় ব্যবসা শুরু করে দিয়া। এই চা দোকানের উপার্জন দিয়ে চলছে পরিবারের খরচ। চা খেতে আসা অনেকে দিয়ার প্রশংসা করার সাথে সাথে তার পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর কথাও বলছেন। 

তবে দিয়া জানেন না, সংসাদের দায়িত্ব সামাল দিয়ে তিনি আর কখনও পড়াশুনায় ফিরতে পারবেন কি-না।

 

একাত্তর/এসি
একটা সময় ছিলো যখন হাজার ওয়াটের বাতির নিচেই কেটে যেতো জীবনের বেশিরভাগ সময়। তবে সেটি কখনও পেশা হয়ে উঠতে পারেনি মডেল সুমাইয়া চৌধুরীর জন্য। তাই টিভি আর অনলাইন বিজ্ঞাপণ দুনিয়া ছেড়ে চেষ্টা করলেন...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর