খাবারের দোকান দিয়ে মডেল সুমাইয়ার আয় লাখ টাকা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

একটা সময় ছিলো যখন হাজার ওয়াটের বাতির নিচেই কেটে যেতো জীবনের বেশিরভাগ সময়। তবে সেটি কখনও পেশা হয়ে উঠতে পারেনি মডেল সুমাইয়া চৌধুরীর জন্য। তাই টিভি আর অনলাইন বিজ্ঞাপণ দুনিয়া ছেড়ে চেষ্টা করলেন উদ্যেক্তরা হবার। দিলেন খাবারের দোকান। 

তবে হুট করেই যে রেস্তোরাঁ খুলে বসেছেন, তেমন নয়। ছোটবেলা থেকেই সুমাইয়ার ইচ্ছে ছিলো অভিনয় করার পাশাপাশি ভালো রাঁধুনী হবার। অভিনয়ের ইচ্ছেপূরণের পর, উত্তরার দিয়াবাড়িতে নিউ বউবাজারে খুলেছেন খাবারের দোকান। এখন এই দোকানকে ঘিরেই আবর্তিত হচ্ছে সুমাইয়ার জীবন।

প্রচলিত জনপ্রিয় খাবারের আইটেমকেই প্রাধাণ্য দিয়েছেন এক সময়ের মেডেল সুমাইয়া। খিচুড়ি হাসভূনা, গরুর বট, হান্ডিবিফ চিতই পিঠা দেশীও খাবার দিয়ে সাজিয়েছেন দোকান। আয় করেছেন প্রায় লাখ টাকা। নিজে উদ্যোগতা হয়ে পরিবার ও অন্যদের পাশে থাকতে চান সুমাইয়া। 

এমনিতেই প্রতিদিনই উত্তরার দিয়াবাড়িতে নিউ বউবাজারে খাবারে দোকানগুলোতে ভিড় করেন ভোজন রসিকরা। তবে সুমাইয়া রান্না ঘরে খেতে আসা ভোজন রসিকরা তার প্রশংসা করার সাথে সাথে বলছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা সমানভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সুমাইয়া জানান, তার এই ব্যবসা প্রতিষ্ঠান আজ ছোট হলেও আগামীতে আরও বড় পরিসরে একটি রেস্তোরাঁ দেয়ার ইচ্ছে রয়েছে। এতে শুধু ব্যবসার প্রসার বাড়বে না, তৈরি হবে নতুন কর্মসংস্থানও।

 

একাত্তর/এসি
এখন আর নারীরা ঘরে বসে নেই। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চাকরি করছেন, বড় বড় প্রতিষ্ঠান ও দায়িত্ব সামলাচ্ছেন, আবার কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর