হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন ড. ইউনূস

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে যান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ সময় অবস্থান করার পর  ফিরে যান প্রধান উপদেষ্টা। হাসপাতালে যাবার কিছুক্ষণ আগেই দেশে ফেরেন তিনি। 

ড. ইউনূস মিশরের কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগদান শেষে সন্ধ্যায় দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিশরে ডি-৮ সম্মেলন থেকে দেশে ফেরার সাথে সাথে এই মৃত্যুর খবর জানতে পারেন। এই খবরে তিনি ভীষণ মর্মাহত হয়েছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি সাংবাদিকদের বলেন, তার মৃত্যুর খবর পেয়ে প্রধান উপদেষ্টা তিনি কোনো প্রস্তুতি ছাড়াই সরাসরি হাসপাতালে চলে আসেন। তিনি তার স্বজনদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

একাত্তর/এসি
অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে সারাদেশ থেকে শত শত মানুষ জড়ো হচ্ছেন শাহবাগে।
এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর