বনানীর সড়কে প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা, তীব্র যানজট

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও পরিচালনা পর্ষদের কিছু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নিচ্ছে না। আমাদের দুইটা ডিপার্টমেন্ট একটি ডিসেম্বরের মধ্যে ওখানে শিফট করার কথা, কিন্তু এখন তিনশ’ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি।

তারা আরও বলেন, প্রতিমাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন এগুলোতো আমাদের টাকা। দীর্ঘদিন আমাদের সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। এ ছাড়া কয়েকজন বোর্ড অব ট্রাস্টের সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। আমরা এই টাকা পুনরুদ্ধার চাই।

সড়ক অবরোধের বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা আগের দিনও বনানীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। রোববারও আবার তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। তারা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়টির কয়েকজন বোর্ড অব ট্রাস্টি টাকা আত্মসাৎ করেছেন। তারা এই টাকা পুনরুদ্ধার চান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগে বাধ্য হন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শুভময় দত্ত। এদিন সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আনিসুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের বর্তমান সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আযহারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

এআরএস
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধের এক ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শ্রমিকদের অবরোধের...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর