একদিনের নবজাতক চুরি, মায়ের কোলে ফেরালো র‌্যাব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া চার দিন বয়সের নবজাতকটি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। চুরির সময় নবজাতকটির বয়স ছিল একদিন। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ২০ ডিসেম্বর ওই হাসপাতাল থেকে নবজাতকটি (পুত্র) চুরি হয়। পরে মা বৃষ্টি আক্তার ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। র‌্যাব চুরি হওয়া নবজাতক উদ্ধারে গোয়েন্দা নজরদারী বাড়ানোর সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে থাকে। এক পর্যায়ের ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরখান থেকে নবজাতকটি উদ্ধার ও একজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক নারীর নাম হাসিনা বেগম (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নবজাতক চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যেভাবে নবজাতকটি চুরি করা হয়

র‌্যাব জানায়, নবজাতকটির মা কিশোরগঞ্জে নিকলি এলাকার বাসিন্দা। সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর প্রসব ব্যথা উঠলে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং ওই দিন রাত ১০টার দিকে একটি পুত্র সন্তান প্রসব করেন।

পরদিন অর্থাৎ ২০ ডিসেম্বর বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতকটি রেখে তার মায়ের সঙ্গে শৌচাগারে যান। ফিরে এসে দেখেন পাশের বেডের রোগী ও নবজাতক উধাও। 

একাত্তর/এসি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর