চাঁদপুরে সাত নাবিক হত্যায় জাহাজ শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম

চাঁদপুর মাঝির চরে কার্গো জাহাজে বিশ্রামে থাকা অবস্থায় সাত জন নাবিককে হত‍্যার প্রতিবাদে শ্রমিক জময়াতে, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিগুলো থেকে দ্রুত হত্যকারী গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার সদর ঘাটে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

নৌযান শ্রমিক দল কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে জাহাজ শ্রমিক জমায়েত  ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাড. শিমুল বিশ্বাস।

প্রধান বক্তার বক্তব্য রাখেন আনোয়ার হোসাইন। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- শ্রমিকদলের সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, ঢাকা মহানগর ( দক্ষিণ) আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, শাহ আলম মোল্লা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু, জসিম উদ্দিন প্রমুখ। 

বক্তারা নাবিক হত্যার ঘটনাটি স্পর্শকাতর হিসেবে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কর্মসূচিতে পরিবহন শ্রমিক, ঘাট শ্রমিক, হর্কাস শ্রমিক, রিকশা শ্রমিকরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তারা নৌযান শ্রমিকসহ বাংলাদেশের সব শ্রমিক, কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।

একাত্তর/এসি
টাইমলাইন: জাহাজে সাত খুন
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:২১
চাঁদপুরে সাত নাবিক হত্যায় জাহাজ শ্রমিকদের বিক্ষোভ
চাঁদপুরের আলাচিত পারভীন হত্যা মামলায় ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর