জাহাজে সাত খুন: মরদেহ হস্তান্তর সম্পন্ন, তদন্ত শুরু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মো. কিবরিয়া (মাস্টার), শেখ সবুজ (৩৫) লস্কর, নড়াইল জেলার মো. সালাউদ্দিন (৪০) ইঞ্জিন চালক, আমিনুল মুন্সী (৪০) সুকানি, মাগুরা জেলার মো. মাজেদুল (১৬) লস্কর, সজিবুল ইসলাম (২৬) লস্কর, মুন্সীগঞ্জের রানা (২০) বাবুর্চি।

ঠিক কী কারণে ওই সাত শ্রমিককে হত্যা করা হয়েছে তা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা প্রক্রিয়াধীন। 

এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সাথে সম্পৃক্ত নয় এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি নিহতদের স্বজনদের। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করার দাবি জানান তারা।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ “এমভি আল-বাখেরা” থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

আরবিএস
টাইমলাইন: জাহাজে সাত খুন
২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:১০
জাহাজে সাত খুন: মরদেহ হস্তান্তর সম্পন্ন, তদন্ত শুরু
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর