যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত দুই

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় কাভার্ট ভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের (পুরুষ) বয়স আনুমানিক ৭০ বছর ও অপর জনের (মহিলা) বয়স ৬০ বছর হবে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার হোসেন বলেন, কাজলা পেট্রোল পাম্পের অদূরে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ট ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, এসময় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ মিডর্ফোড হাসপাতালে রয়েছে। পরে পুরুষটি ঢামেক হাসপাতালে মারা যান। তার মরদেহ সেই হাসপাতালে রয়েছে। পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। 

ঘাতক কাভার্ট ভ্যানটি শনাক্তসহ নিহতদের পরিচয় জানান চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর