বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে। তবে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিলো। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। 

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরবিএস
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তারা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক ডিজি ওয়াহিদুল হককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এনএসআইয়ে চাকুরী দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র প্রদান এবং ভুয়া প্রশিক্ষণ দেয়ার সাথে জড়িত এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গাজীপুর ডিবি পুলিশ।  
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর