ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে টার্মিনালের দ্বিতীয় তলার পাঁচ ও ছয় নম্বর ডিপার্চার গেটের উপরের ছাদের পাঁচটি কানেক্টিং বিমে ফাটল দেখা গেছে। এসব বিমের ফাটলের জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে। 

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে ফেলে এবং ঝুঁকিপূর্ণ পলেস্তারা অপসারণের কাজ শুরু করে।

এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সিভিলিবেশনের কর্মচারীরা।

তার জানায়, ক্ষতিগ্রস্ত বিম থেকে পলেস্তারা খসে পড়ে জনসাধারণ আহত হতে পারে সে ভাবনায় ঝুঁকিপূর্ণ পলেস্তারা সরিয়ে ফেলা হয়েছে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রাজধানীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকার পালিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন...
এবারের ভূমিকম্পই কয়েক দশকে ঢাকা ও আশেপাশের এলাকায় হওয়া সবচেয়ে শক্তিশালী ও সর্বোচ্চ মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর