তেজগাঁওয়ে শোরুম থেকে গাড়ি নিয়ে চম্পট, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম

প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাতের অভিযোগে চার গাড়িসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপু‌রে রাজধানী মিন্টু‌রো‌ডে ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ‌ তথ্য জানান তেজগাঁও জো‌নের ডি‌সি ইব‌নে মিজান।

সংবাদ সম্মেলনে তি‌নি ব‌লেন, গত ১৪ জানুয়ারি রা‌তে গাজীপুর ও নারায়ণগঞ্জ থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গা‌ড়ি ব‌্যবসায়ী ইমদাদুল হক খান ওরফে নওশাদ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক‌টি মামলা করলে অভিযানে যায় পু‌লিশ।

ইব‌নে মিজান জানান, চক্রটি অভিযোগকারীর গাড়ি শোরুম থে‌কে প্রতারণার মাধ্যমে গা‌ড়ি নি‌য়ে যায়। পরে বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায় এবং ভয়ভীতি দেখাতে থাকে। প‌রে ৫ জানুয়ারি ভুক্ত‌ভোগী মামলা করলে অভিযুক্ত‌দের গ্রেপ্তার করা হয়।

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর