আবারও আল্টিমেটাম, সঙ্গে পাঁচ দফা দাবি সাত কলেজের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

সাত কলেজকে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এবং এক মাসের মধ্যে সেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

এসময় তারা অভিযোগ করেন, রোববার রাতের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাত কলেজের আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিচার করতে হবে। 

আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন, তাদেরও নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। 

দাবিগুলো হলো-

  1. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে।
  2. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
  3. সব বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান হবে।
  4. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে।
  5. উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সঙ্কট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আগামী দুই দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে।
একাত্তর/এসি
অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং চূড়ান্ত অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন...
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সরকার নতুন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর