সাহিত্য পুরস্কার: জানাচ্ছি বলে জানালো না বাংলা একাডেমি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

ঘোষিত তিন কর্মদিবসের বাধ্যবাধকতা পার করেও স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করতে পারেনি একাডেমি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এমনকি না হওয়ার কারণও জানায়নি বাংলা একাডেমি। 

রাতে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে জানানো হয়, বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। 

এতে বলা হয়, 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪' এর এক সভা শনিবার সন্ধ্যা ছয়টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘এই অবস্থায় "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪" এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হলো। অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।’

এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ১০ ক্যাটাগরিতে ১০ জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

একাত্তর/এসি
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর