মৃত্যুর মুখ থেকে ফিরে সুস্থ হয়ে বাড়ি ফিরছে কল্পনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেলে তিনমাস ১০ দিনের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা চারটি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে তবে স্থায়ী দাঁত লাগানোর চিকিৎসা চলবে।

কল্পনার আইনজীবী জানান, অভিযুক্ত দিনাত জাহান ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি লড়াই চলছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে একাত্তর টেলিভিশনের সহযোগিতায় কল্পনাকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাসার মালিক তরুণী দিনাত জাহানকে। ওই বাসায় কল্পনা চার বছর ধরে ছিল।

মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পেয়েছেন ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাস দশ দিন চিকিৎসা শেষে কল্পনার এবার বাড়ি ফেরার পালা। তবে কল্পনার সামনের চারটি স্থায়ী দাঁত লাগতে কিছু দিন পর আবার তাকে ঢাকায় আসতে হবে।

অভিযুক্ত দিনাত জাহান আদর

একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনাকে নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে। গত বছর ১৯ অক্টোবর একাত্তর টিভির সহযোগিতায় কল্পনাকে উদ্ধারের পর চিকিৎসা শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নির্যাতনে কল্পনার ওপরের পাটির সামনের চারটি দাঁত ভেঙে গেছে। হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও ছ্যাঁকার ক্ষত। একদিকে মারধর, অন্যদিকে রক্তশূন্যতা। শারীরিক সমস্যার সঙ্গে আছে মানসিক ট্রমাও।

বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা। নতুন জীবন ফিরে পেয়ে  পরিবারের সাথে থাকতে চায় সে। করতে চায় পড়াশুনা। কল্পনার পরিবার তাকে আর কাজে পাঠাবে না। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কল্পনার বেঁচে থাকা সহজ হবে বলে মনে করেন তার মা আফিয়া বেগম।

কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নাসির উদ্দিন বলেন, কল্পনার মনোবল দৃঢ় ছিল বলেই গুরুতর সব জখম নিয়েও সে দ্রুত সেরে উঠেছে। মোহাম্মদ নাসির উদ্দীন জানান, কল্পনার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া লাগাতে হয়েছে। কল্পনার দাঁতের চিকিৎসা হয়েছে, তবে আরও কিছু বাকি আছে, যা চলবে।

কল্পনারা পাঁচ বোন, এক ভাই। বাবা শরিফ মিয়া কাঠমিস্ত্রির কাজ করেন। থাকেন সিলেটের হবিগঞ্জে। সমাজ সেবা অধিদপ্তর বলছে, হবিগঞ্জে কল্পনার পড়াশোনা ও নিয়মিত খোঁজ খবর রাখতে ঢাকা অফিস থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

মেয়েকে মারধরের অভিযোগে কল্পনার মা আফিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভাটারা থানায় দিনাত জাহানের বিরুদ্ধে মামলা করেছেন।

কল্পনার আইনজীবী ফাহমিদা আক্তার জানিয়েছেন, কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর ও ভাই আনান কারাগারে আছে।

 

এআরএস
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর