বিমানের সাবেক এমডিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

শিশু গৃহকর্মী নির্যাতন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে গৃহকর্মীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি এই দাবি জানায়।

সভায় সংগঠনের নেতারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনা বারবার ঘটছে। ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনা রোধে তারা শিশুশ্রম আইনের কার্যকর প্রয়োগের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসায় যখন শিশু গৃহকর্মীরা নির্যাতিত হয়, তখন তা সমাজের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ নির্যাতনের শিকার ওই শিশুর সুচিকিৎসা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১১ বছর বয়সী এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। ওই সময় তার স্ত্রীসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

একাত্তর/আরএ
ইরানে মার্কিন-ইসরাইল হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় গতকাল ঢাকা থেকে বাতিল হওয়া বিমানের ফ্লাইটগুলোর অধিকাংশই চালু হয়েছে।
প্রবাসীদের লাগেজ কাটা এবং মালামাল চুরির ঘটনা বন্ধে ও শনাক্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বডি ওয়ার্ন ক্যামেরা বাড়ানো হচ্ছে।
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শুক্রবার (১১ জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, এটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে...
ভয়াবহ নির্যাতনে শিকার গৃহকর্মী কল্পনার ক্ষতিগ্রস্ত আটটি দাঁত প্রতিস্থাপন করেছেন এক দন্তচিকিৎসা দম্পতি। প্রায় লাখ টাকার চিকিৎসা বিনামূল্যে করেছেন ডাক্তার রাকিবুল হাসান মুরাদ ও সুরাইয়া ইয়াসমিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর