কাশেমের কফিন নিয়ে মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

গাজীপুরে হামলায় আহত কিশোর আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা হয়। পরে মরদেহের কফিন নিয়ে রাজু ভাস্কর্য হয়ে মিছিল নিয়ে শাহবাগ জড়ো হয় তারা।

এ সময় তাদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, 'মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

জানাজার আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লবের ছয় মাস পরেও ফ্যসিবাদ বিরোধীদের প্রাণ দিতে হয়। কারণ কালচারাল অ্যাক্টিভিস্টদের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করছে। 

তিনি বলেন, এই ভূ খণ্ডে হয় আওয়ামী লীগ থাকবে অথবা বৈষম্যবিরোধী শক্তি থাকবে। 

দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি করে তিনি বলেন, কাশেমের মরদেহ সামনে রেখে আমরা শপথ নিচ্ছি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবোই।

এরআগে কাশেমের মৃত্যুর ঘটনায় সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ফ্যসিস্ট আওয়ামী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হন কাশেম খান। পরে  বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরে নিজ জন্মস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে কাশেম খানকে।

একাত্তর/এসি
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর