কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান সিরাজ জানান, রাত ৮টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পেয়ালা হাউজে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর