উত্তরায় দম্পতির ওপর হামলার আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

উত্তরায় আলোচিত দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত ছিলো কিশোর গ্যাংয়ের সদস্যরা। অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উত্তরার ডিসি রওনক জাহান। তিনি বলেন, আসামিরা ছিনতাই, উপদ্রব, চুরি, মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে আগেরও মামলা আছে। আসামিদের বিচারকের কাছে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে মেহেবুল হাসান (৩৬) ও নাছরিন আক্তার ইপ্তি (৩০) নামের দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১) নামের দুই যুবককে জনগণ আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ঘটনায় নাছরিন আক্তার ইপ্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর বলেন, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর