১০ ইউনিটে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ, পুড়লো ৬১ ঘর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ৬১টি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাত একটা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে  ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০ টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একাত্তর/এসি
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর