বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মটর ট্রান্সপোর্ট (এমটি) অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে এসে মেহেদী হাসান নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন।  

শনিবার কাওলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে প্রথমে তাকে আটক করা হয়। আটকের পর তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়।

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, আটক আসামি মেহেদী হাসান (২৮) পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী মো. রিয়াদ উদ্দিন নাহিদের প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের পরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা বিমানের সহকারী ব্যবস্থাপক কাজী রাজীব হোসেন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে চেহারার মিল না পাওয়ায় মেহেদী হাসানকে আটক করেন। জিজ্ঞাসাবাদে সে মো. রিয়াদ উদ্দিন নাহিদের পক্ষে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা স্বীকার করে। বিমানবন্দর থানার পুলিশ এসে আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারইলাইন্সের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আসামি মেহেদী চক্রের সক্রিয় সদস্য।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এই সংঘবদ্ধ চক্রের তিনজন সদস্যকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষায় তিনটি কেন্দ্রে প্রক্সি পরীক্ষা ও মোবাইল ডিভাইসের সাহায্যে বাইরে থেকে উত্তর সংগ্রহ করার অপরাধে হাতেনাতে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ করে মামলা দেয় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করে। তাই সর্বসাধারণকে স্যোশাল মিডিয়াসহ যেকোনো মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 

আরবিএস
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
উড়োজাহাজে অব্যবহৃত ১০টি টায়ার চুরি করে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট’ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে দুইজন এবং ব্লুটুথ ডিভাইস ব্যবহারের অপরাধে আরও একজনকে আটক করা হয়েছে।
পৃথিবীতে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান কি পাওয়া যাবে যেখানে প্রধান নির্বাহীর মতো শীর্ষ পদে চাকরির জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই? বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে গেলো পাঁচ বছরে পাঁচ জন প্রধান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর