বিমানের দশ চাকা হাপিশ, থানায় জিডি, তদন্তে কর্তৃপক্ষ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

উড়োজাহাজে অব্যবহৃত ১০টি টায়ার চুরি করে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। 

বিমানের জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবীর জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। আর, এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ বলছেন, চুরির ঘটনায় বেবিচকেরও দায় আছে। 

সম্প্রতি একাধিক উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ার পর প্রশ্ন উঠে বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। এরইমধ্যে নতুন করে সামনে এসেছে বিমানের দশটি টায়ার চুরির অভিযোগ।

অকশন শেডে রাখা বিমানের অব্যবহৃত দশটি টায়ার খুঁজে না পাওয়ায়, সোমবার থানায় জিডি করে বিমানের এক সহকারী ব্যবস্থাপক। আর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, অনুমতি ছাড়াই এগুলো বেসরকারি একটি এয়ারলাইনসের কাছে বিক্রি করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে। 

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ বলেছেন, টায়ার চুরির ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক দায় এড়াতে পারে না। তিনি জানান, ধারাবাহিক বিভিন্ন নেতিবাচক ঘটনায় বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। 

এআরএস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর